যেই গফুর খেতে ভাত পায় না তার আবার কিডনি নিয়ে জমিদারী!!! কিডনি একটা বেচে দিলে কি হবে? আরেকটা তো আছে…
ট্রানজিট এর মানে গফুরের বুঝার কি দরকার? ট্রানজিট জিনিসটাও তো একই, তাই না? এত দিয়ে হবে কি? আছে তো অনেক, দাদাদের একটু দিয়ে দিলেই হল |
সমস্যা সেখানে না, সমস্যা হল যে দেশের মানুস তার নিজের অঙ্গ এর প্রয়োযন বুযতে পারেনা তাদের কাছে ট্রানজিট এর গুরুত্ত কতটুকু, ব্য়ক্ষা নিস্প্রয়োজন |
ট্রানজিট কেনো, পুরো দেশটাই যদি দিয়ে দেয়া হয়, গফুর দের ভাগ্য পরিবর্তনের নয় | কারণ গফুর দের ভাগ্য জমিদারের হাতে |
তিন বিঘা করিডর | যেখানে ৪০ বছর লাগলো, দিন রাত ২৪ ঘন্টা গফুরদের চলাচলের অনুমতি যোগার করতে সেখানে যদি আমরা ২.৫ বছরে দেশের মধ্যে দিয়ে রাস্তা দিতে নাইবা পারি তাহলে আমরা বন্ধু হলাম কিভাবে?
দাদারা ৪০ বছরে করিডর দিয়েছেন | ৪ বছরে ট্রানজিট (করিডর না কিন্তু) দিয়ে প্রমান করব দাদাদের প্রতি গফুরদের (জমিদারের ?) আনুগত্য |
গফুরের লজ্জা হওয়া উচিত, গফুরের কিডনি তো জমিদার নেয়নি, কিংবা তার শেষ জমিটুক…
শুধু গফুরের দেশের উপর দিয়ে জমিদারের বন্ধুর জন্যে একটা রাস্তা হবে | ওই নিমকহারাম গফুরের বুকের উপর দিয়েও নয় |
jotil